১০০ ইউরোর কম খরচেই ব্যবসা নিবন্ধন!

১০০ ইউরোর কম খরচেই ব্যবসা নিবন্ধন!

২০২৭ সাল থেকে ইতালি এবং সম্ভবত ইউরোপীয় ইউনিয়নে এমন একটা নিয়ম কার্যকর হতে যাচ্ছে যার মাধ্যমে ১০০ ইউরোর কম খরচেই অনলাইনে ব্যবসার নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে।

বর্তমানে একই কাজ করতে প্রায় ২০০০ ইউরোর আসে-পাশে খরচ হয়।

এটা নিঃসন্দেহে একটা চমৎকার উদ্যোগ। আমি মনে করি বাংলাদেশেও কম খরছে এবং অতিসহজেই ব্যবসা শুরু করার একটা কার্যকর ও বাস্তব সম্মত সিস্টেম চালু করা উচিৎ।

ইউরোপের এই নিয়মের জন্য আমাদের বাংলাদেশে কি কোন সমস্যা হতে পারে?

হ্যাঁ পারে।

কিরকম?

যেসব বাংলাদেশী ফ্রিল্যান্সিং করে আয় করেন। সেই আয়টা সাধারণত ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে নিয়ে আসেন। এতে করে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হয়।

কিন্তু ফ্রিল্যান্সার আয়কর বিভাগ, বা অনেক প্রশাসনিক বিভাগ দ্বারা নানা ভাবে হয়রারির স্বীকার হন বলে বিভিন্ন সময় শোনা যায়।

যখন ইউরোপে কোম্পানি খোলা সহজ ও কম খরচের বিষয় হয়ে দাঁড়াবে, তখন এই বাংলাদেশী ফ্রিল্যান্সাররা সেই উপার্জিত ডলার আর বাংলাদেশে নিয়ে আসবেন না।

এমন কি, বাংলাদেশী ব্যাংক হিসাবেই টাকা আনবেন না। বরং তারা সেই ইউরোপীয় কোম্পানির হিসাবে টাকা রিসিভ বা ট্রান্সফার করে দিবেন। আর যখন বাংলাদেশে কোন টাকা দরকার পড়বে তখন অল্প অল্প করে টাকা আনবেন।

ফলে বাংলাদেশের ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা আসা কমে যাবে। লাভ যা হবার ইউরোপীয় ইউনিয়ন বা সেইসব দেশের হবে।

এই ঘটনা কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি বা অনলাইন ব্যবহার করে করা যায় এমন সকল ব্যবসার ক্ষেত্রেই ঘটবে।

কাজেই এখন করনীয় কি?

প্রথমত, ব্যবসা করাটা সুপার ইজি এবং বাস্তবসম্মত করে ফেলতে হবে। যে কেউ যেন চাইলেই একটা ব্যবসা কোন প্রকার জটিলতা ছাড়াই শুরু করতে পারে।

যেমন, বর্তমানে ট্রেড লাইসেন্স নিতে গেলে একটা নিয়ম আছে যে, কমার্শিয়াল স্পেসে অফিস ভাড়া নিতে হবে এবং ভাড়ার চুক্তিপত্র থাকতে হবে। যারা বড় মূলধন নিয়ে ব্যবসায় নামেন তাদের জন্য ঠিক থাকতে পারে, কিন্তু ছোট ব্যবসায়ীরা মূলধন কি মূল ব্যবসার জন্য ব্যবহার করবে নাকি কমার্শিয়াল স্পেস ভাড়া নিতে গিয়ে মূলধন শেষ করে ফেলবে? এটা কি যৌক্তিক?

আবার আছে ভাড়ার চুক্তিপত্র, বাংলাদেশে ভাড়ার চুক্তিপত্র চর্চাটাই তেমন নেই। সেখানে এটা বাধ্যতামূলক করাটা কিভাবে যৌক্তিক সেটা বিবেচনার দরকার।

দ্বিতীয়ত, ব্যবসা পরিচালনার আইনি জটিলতা একেবারেই কমিয়ে ফেলতে হবে। ডকুমেন্টেশন, ট্যাক্স-ভ্যাট বিষয়টাগুলো অত্যন্ত সহজ এবং হয়রানিমুক্ত করতে হবে।

এটা সবসময় মনে রাখা দরকার যে, মানুষকে জোর করে চাপিয়ে দিয়ে কোন জিনিষই দীর্ঘকাল ধরে চালানো যায় না। ভুল ব্যবস্থা এক সময় না এক সময় ভেঙ্গে পরতে বাধ্য।

Something Nazmul

Scroll to Top