সর্বনিম্ন ২০ বছর ধরে ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া নেই – নামহীন, বাস চালক।

সর্বনিম্ন ২০ বছর ধরে ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া নেই, কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়ে আমাদের সাধারণ ড্রাইভারদের জন্য কি করেছে? ডাক্তার হয়ে কি হাফ ভিজিট নেয়? – নামহীন, বাস চালক।

আপাতদৃষ্টিতে উনার কথা শুনে অনেকে বিরক্ত হতে পারেন।

কেননা, আপনি নিজের যোগ্যতায় বড় হয়েছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সফল প্রফেশনাল বা ব্যবসায়ী হয়েছেন। আপনি যা উপার্জন করেন তা নিজের যোগ্যতায় করেন। নিজের যোগ্যতায় অর্জিত সম্পদ নিজে ভোগ করবেন। এখানে অন্যকারো কথা কেন শুনবেন। তাই তো?

কিন্তু সততার সাথে একটা জিনিষ লক্ষ্য করে দেখুন তো। আপনি যে যোগ্যতা অর্জন করেছেন বলে ভাবছেন। সেটা কি শুধুই নিজের যোগ্যতায়? অন্য কারো কোন অবদান নেই সেখানে?

মানুষ সফল হবার পথে বাবা-মা এবং পরিবার ছারাও এমন অনেক মানুষ বা পরিস্থিতি আমাদের সহায়তা করে থাকে। আপনি আপনার নিজের জীবনের দিকেই তাকিয়ে দেখুন। কিন্তু আমরা সেটা স্বীকার করতে চাই না।

আমরা অনেক সময় এমন সব মানুষের সাহায্য পেয়ে থাকি যাদের সাথে জীবনে দ্বিতীয়বার হয়তো দেখাও হয়না কখনো। সেসব মানুষদের কি আমরা ন্যূনতম কৃতজ্ঞতা জানাই?

একজন মানুষ যখন দায়িত্ববোধ সম্পন্ন হন। তখন নিজে যোগ্যতাসম্পন্ন হবার পর, কৃতজ্ঞতা স্বরূপ পৃথিবীর প্রতি তিনিও তার দায়িত্ব পালন করার চেষ্টা করেন। যতটুকু সম্ভব।

যেমনঃ একবার একজনকে দেখলাম, খোলা বিলে মাছের পোনা ছাড়ছেন। এটা কিন্তু তার নিজের জন্য না। তিনি এমনিতেই ছাড়ছেন। একসময় এই মাছের পোনা গুলো বড় হবে। অনেক মানুষের খাবারের ব্যবস্থা হয়তো হবে।

আবার আমাদের জনপ্রিয় ডাক্তার ও অভিনেতা, ডাঃ এজাজ। তিনি এই আজকের দিনেও এসে মাত্র ৩০০ টাকা ভিজিটে রোগী দেখেন। যেখানে অন্য ডাক্তাররা ১০০০ টাকার কমে রোগী দেখেন না। উনি চাইলেই মূল্য বাড়াতে পারেন। কিন্তু বাড়ান না।

এরকম আরও অনেক উদাহরণ আছে। এগুলো কিন্তু দায়িত্ববোধের উদাহরণ।

আমরা আমাদের জীবনকে অনেক বেশি টাকা বা অর্থ-কেন্দ্রিক করে ফেলেছি। টাকা ছাড়া আমরা তেমন কিছু চিন্তাই করতে পারি না। তার সাথে যোগ হয়েছে “শো-অফ”। নিজেকে বড়লোক দেখাতে গিয়ে আমরা যে টাকার কোথা থেকে হাতিয়ে নিচ্ছি, তার নৈতিকতার ব্যাপারটা আমাদেরকে স্পর্শ করেনা।

মানুষের জীবনে প্রধান লক্ষ্য হওয়া উচিৎ “একজন ভাল মানুষ হওয়া”। একজন ভাল মানুষই প্রকৃত সুখী হতে পারেন।

অর্থ আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন। কিন্তু সুখী হবার জন্য কাড়ি-কাড়ি টাকা বা অর্থের দরকার হয়না।

ছবিতে (বক্তব্য) এই লোক যা বলেছেন, নিজের আক্ষেপ থেকেই বলেছেন। কারন তাদের নিয়ে আসলেই খুব বেশি মানুষ চিন্তা করেনা বা লক্ষণীয় কোন পদক্ষেপ নেয়া হয়না।

অথছ আমরা যদি যার যার জায়গা থেকে ন্যূনতম দায়িত্বটুকুও পালন করতে পারতাম তাহলে হয়তো আমাদের জীবনটা আরও অনেক সহজ এবং সুন্দর হত।

Best Regards,

Nazmul

Writer at: Something Nazmul

Date: 21 June 2026

Dhaka.

Image: Collected & Modified

#SomethingNazmul

Scroll to Top